ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় মসজিদের খাদেম নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় মন্টু মিয়া (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পৌরসভার কলেজপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের খাদেম ছিলেন।

সোমবার দিবাগত রাত ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাতে এশার নামাজ আদায় করে মন্টু মিয়া মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাত সোয়া ৯টার দিকে কলেজপাড়া মোড়ে একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন এবং রাতেই ঘটনাস্থল থেকে ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় মসজিদের খাদেম নিহত

আপডেট সময় : ১১:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬