ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভূমধ্যসাগরে ছেলের মৃত্যুতে শোকে কাতর প্রবাসী বাবা আইসিইউতে, মায়ের আকুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সচ্ছল পরিবারে বেড়ে ওঠা ও সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজারের কবিরনগরের তরুণ ফাহিম আহমেদ মুন্না (২০)।

সৌদি প্রবাসী ফয়েজ উদ্দিনের একমাত্র সন্তান মুন্নার এই মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার শোকে বিধ্বস্ত। সন্তানের এমন মৃত্যুতে ভেঙে পড়া ফয়েজ উদ্দিন বর্তমানে সৌদি আরবে অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন। অন্যদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে মা হেলেনা বেগমের আহাজারিতে কবিরনগর গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ছেলের লাশ শেষবারের মতো দেখার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন শোকাহত মা হেলেনা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলের লাশটা যেন দেশে এনে দাফন করতে পারি, এটাই এখন আমার শেষ চাওয়া।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

ভূমধ্যসাগরে ছেলের মৃত্যুতে শোকে কাতর প্রবাসী বাবা আইসিইউতে, মায়ের আকুতি

আপডেট সময় : ১১:২৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬