ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনে কবিশেখর সভাপতি, তানজিনা সাধারণ সম্পাদক নির্বাচিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের অন্যতম প্রাচীন পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে অ্যাডভোকেট কবিশেখর নাথ সভাপতি এবং অ্যাডভোকেট তানজিনা জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সমিতির কার্যালয়ে সকাল ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী জসিম উদ্দীন বিজয়ীদের নাম ঘোষণা করেন। তবে, সভাপতিসহ মোট ৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেখানে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তানজিনা জাহান ১০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সামশুল আলম পেয়েছেন ৬৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদ উল্লাহ চৌধুরী ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট সাদেক হোসেন। পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল হোসেন ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রহমান রিয়াদ পেয়েছেন ৭৪ ভোট।

এর আগে, সভাপতি পদে কবিশেখর নাথ, সহ-সভাপতি পদে মো. কামাল উদ্দীন, অর্থ সম্পাদক পদে মো. সালা উদ্দীন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে শাহীনা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সিরাজুল ইসলাম এবং তিনটি কার্যকরী সদস্য পদে আরমান ইসলাম, রাজু দাশ ও এস এম রফিকুল আলম ওসমানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী জসিম উদ্দীন জানান, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আইনজীবীরা সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি নির্বাচন সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ১ এপ্রিল নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবীদের স্বার্থ রক্ষায় সকলের সহযোগিতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন এবং সমিতির সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনে কবিশেখর সভাপতি, তানজিনা সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট সময় : ১১:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬