ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে ঝিনাইদহের জেলা প্রশাসকের থানায় জিডি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। গত ৩০ মার্চ রাতে জেলা প্রশাসকের এই জিডির বিষয়টি জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে জানাজানি হয়ে যায়। ঝিনাইদহ থানায় লিপিবদ্ধ করা জিডির নম্বরটি হলো ১৬৮০।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক তার সরকারি বাসভবনে অবস্থানকালে ফেসবুকে ‘লিও সাইফার’ নামক একটি আইডি থেকে তার বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত একটি পোস্ট দেখতে পান। এরপর ২৭ মার্চ রাতে ‘বিএনপি মিডিয়া সেল ঝিনাইদহ’ নামক অন্য একটি ফেসবুক পেজ থেকেও একই ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, ইতিপূর্বে ‘আব্দুল মান্নান স্বপন’ নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকেও জেলা প্রশাসককে উদ্দেশ্য করে মানহানিকর পোস্ট করা হয়েছিল। জেলা প্রশাসক ধারণা করছেন, আব্দুল মান্নান স্বপন নামীয় ওই ব্যক্তিই অজ্ঞাতনামা আইডিগুলো ব্যবহার করে বা অন্যদের ইন্ধন দিয়ে এই অপপ্রচার চালাচ্ছেন।

জিডিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, এ ধরনের ধারাবাহিক অপপ্রচারের ফলে তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি স্বাভাবিক সরকারি দাপ্তরিক কাজকর্মে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এদিকে, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানিয়েছেন, জেলা প্রশাসকের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় অভিযুক্ত আইডিগুলোর অবস্থান এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে ঝিনাইদহের জেলা প্রশাসকের থানায় জিডি

আপডেট সময় : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬