ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সোয়া তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রায় সোয়া তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার আলীনগর গ্রাম সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। সকাল সোয়া নয়টার দিকে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।

শমশেরনগর সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন শমশেরনগর স্টেশনে এসে ট্রেনটিকে গন্তব্যের দিকে নিয়ে যায়।

ট্রেনটির যাত্রী এম এ আহাদ জানান, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার ফলে সিলেটগামী কয়েকশ যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হয়। তিনি আরও জানান, ইঞ্জিনের চাকা জ্যাম হয়ে রেলের সঙ্গে ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ বের হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, তবে ট্রেনে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, এই ঘটনার ফলে এখন পর্যন্ত কোনো ট্রেনের সময়সূচীতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি। সিলেট থেকে আসা ৩০১০ সিরিজের ইঞ্জিন ট্রেনটিকে শমশেরনগর স্টেশনের দিকে নিয়ে আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

সোয়া তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ১০:২০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬