ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় ক্রিকেটপ্রেমীরা

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান জিওস্টার বাংলাদেশি অংশীদারের সঙ্গে চুক্তি বাতিল করার ফলে আপাতত বাংলাদেশে আইপিএলের কোনো বৈধ সম্প্রচারকারী থাকছে না। রয়টার্সের সূত্রমতে, নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশি অংশীদার প্রতিষ্ঠান টি-স্পোর্টসের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় জিওস্টার। এই বিষয়ে টি-স্পোর্টসকে একটি চিঠিও পাঠিয়েছে তারা।

উল্লেখ্য, গত জানুয়ারিতে বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছিল। কলকাতা নাইট রাইডার্স ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাংলাদেশ সরকার বর্তমানে তাদের নিষেধাজ্ঞা পর্যালোচনা করছে। কিন্তু জিওস্টারের চুক্তি বাতিলের ফলে দেশটির অবস্থান পরিবর্তন হলেও কোনো লাভ হচ্ছে না।

গত ১৭ ফেব্রুয়ারি তারিখে একটি চিঠিতে জিওস্টার বাংলাদেশি সম্প্রচার মাধ্যম টি-স্পোর্টসকে জানায় যে, ‘চুক্তিটি অবিলম্বে কার্যকরভাবে বাতিল করা হলো।’ ২০২৩ থেকে ২০২৭ মৌসুম পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব জিওস্টারের কাছ থেকে সাবলাইসেন্স নিয়েছিল টি-স্পোর্টস। চিঠিতে উল্লেখ করা হয় যে, চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থপ্রদানের সময়সীমা মেনে চলতে ক্রমাগত ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই তারিখে পাঠানো অন্য একটি চিঠিতে দেখা গেছে, অনুরূপ অর্থ প্রদানের ব্যর্থতার কারণে জিওস্টার বাংলাদেশে উইমেন্স প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার চুক্তিও বাতিল করেছে।

বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট লিগ আইপিএলের মূল্য প্রায় ১৮.৫ বিলিয়ন ডলার। এই টুর্নামেন্ট বাংলাদেশসহ পুরো উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়। সর্বশেষ আসরটি ২৮ মার্চ শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে, কিন্তু বাংলাদেশে এর সম্প্রচার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশাই সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোনাজলে ফিকে হওয়া স্বপ্ন ও একটি প্রজন্মের নিঃশব্দ সলিলসমাধি

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় ক্রিকেটপ্রেমীরা

আপডেট সময় : ০৯:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬