জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন নতুন বিপদের সম্মুখীন হতে পারেন। আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন বিয়ে করার অভিযোগ প্রমাণিত হলে এই ক্রিকেটারের ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। একই অভিযোগে তার স্ত্রী তামিমা সুলতানোও দণ্ডিত হতে পারেন। তবে, আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন নাসিরের স্ত্রী তামিমা সুলতানা। তিনি ন্যায়বিচার প্রার্থনা করেছেন।
এর আগে, তামিমার প্রথম স্বামী রাকিব হাসান, নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর ৯ ফেব্রুয়ারি চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। নাসিরের শ্বাশুড়ি সুমি আক্তারকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অভিযোগ ওঠে যে, তামিমা তার পূর্বের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। এই ঘটনায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান তামিমা ও নাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রিপোর্টারের নাম 
























