ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ সেমিফাইনালের আগে বাংলাদেশ দলের নিবিড় প্রস্তুতি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল বর্তমানে নিবিড় প্রস্তুতিতে ব্যস্ত। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের টার্ফ মাঠে বাংলাদেশের যুবারা আজ এক গুরুত্বপূর্ণ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন। আসন্ন ম্যাচকে সামনে রেখে কোচিং স্টাফরা খেলোয়াড়দের নিয়ে আলাদা আলাদা বিশেষ সেশন পরিচালনা করছেন, যেখানে টেকনিক্যাল দক্ষতা, পজিশনিং, এবং দলগত সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিটি খেলোয়াড়কে নিজ নিজ ভূমিকায় আরও পারদর্শী করে তুলতে কোচরা নিবিড়ভাবে কাজ করছেন। দলের মধ্যে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের মধ্যে জয়ের দৃঢ় প্রত্যয় প্রবল। তারা প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন।

দলের অন্যতম তারকা ও প্রবাসী খেলোয়াড় রোনান বেঞ্জামিন সুলিভান তার আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, “আমি মনে করি আমরা দল হিসেবে জিতব। ম্যাচটি কঠিন হবে, তবে শেষ পর্যন্ত আমরা জয় নিয়েই মাঠ ছাড়ব বলে বিশ্বাস করি। আমার ধারণা, আমরা ম্যাচে দুই গোলে জয় পাব।”

আগামী ১ এপ্রিল (বুধবার) সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ বনাম কোচিং: একটি ভারসাম্যপূর্ণ শিক্ষাব্যবস্থার সন্ধানে

সাফ অনূর্ধ্ব-২০ সেমিফাইনালের আগে বাংলাদেশ দলের নিবিড় প্রস্তুতি

আপডেট সময় : ০৯:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬