ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বগুড়ায় বিএনপির মিছিলে ককটেল হামলা: যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির একটি মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুলতান নাছিম (২৯) উপজেলার পেচিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাকে সোমবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিলেন। সেই সময় আওয়ামী লীগের কর্মীরা বিএনপির পথসভায় ককটেল হামলা চালান এবং তাদের ব্যানারে আগুন ধরিয়ে দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

বগুড়ায় বিএনপির মিছিলে ককটেল হামলা: যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬