ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তানি ব্যাটার ফখর জামান বিপদে, হতে পারেন নিষিদ্ধ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে পাকিস্তানি ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই ক্রিকেটার বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ হতে পারেন বলে জানা গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে পরশু রাতে, যখন করাচি কিংসের জয়ের জন্য শেষ ওভারে ১৪ রানের প্রয়োজন ছিল। সেই সময় লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বল তুলে দেন পেসার হ্যারিস রউফের হাতে। কিন্তু অভিজ্ঞ ব্যাটার ফখর জামান হ্যারিস রউফের কাছ থেকে বলটি নিয়ে বেশ কয়েকবার আদান-প্রদান করেন, যা সন্দেহ তৈরি করে। আম্পায়াররা বিষয়টি পর্যবেক্ষণ করে বল পরীক্ষা করলে দেখা যায়, বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে, শাস্তিস্বরূপ লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং বলটি পরিবর্তন করা হয়। এই পেনাল্টির ফলে শেষ ওভারে করাচি কিংসের জয়ের জন্য প্রয়োজনীয় রান কমে ৯-এ দাঁড়ায়। মাত্র ৩ বল বাকি থাকতেই করাচি কিংস ৪ উইকেটে জয় নিশ্চিত করে।

এই ঘটনার পর ম্যাচ শেষে ম্যাচ রেফারি রোশান মহানামা শুনানি ডাকেন। সেখানে ফখর জামান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তবে, পিসিবি জানিয়েছে যে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি তিনি দোষী প্রমাণিত হন, তবে ফখর জামান নিষিদ্ধ হতে পারেন। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের দায়ে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদন্তের মুখেও পদোন্নতি: সওজের বিতর্কিত প্রকৌশলী এবার বড় প্রকল্পের পিডি

বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তানি ব্যাটার ফখর জামান বিপদে, হতে পারেন নিষিদ্ধ

আপডেট সময় : ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬