ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার: অভিযান অব্যাহত

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় ছলিমপুর আবাসিক এলাকায় অভিযানটি চালানো হয়। এ সময় তিনটি বড় ট্যাংকিতে মজুত করা জ্বালানি তেল পাওয়া যায়। তবে, এই অবৈধ মজুতের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসনের এক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ছলিমপুর আবাসিকের গেইট এলাকার একটি টিন দিয়ে ঘেরা স্থানে অভিযান চালানো হয়। সেখানে বিপুল সংখ্যক তেলের ড্রামের পাশাপাশি তিনটি বড় ট্যাংকি উদ্ধার করা হয়, যেখানে প্রায় ২৫ হাজার লিটার তেল মজুত ছিল। ধারণা করা হচ্ছে, পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি ট্যাংকি ব্যবহার করেই তারা চোরাই তেলের ব্যবসা পরিচালনা করছিল।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, জ্বালানি তেলের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ পর্যন্ত প্রায় অর্ধশত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও আশ্বস্ত করেছেন যে, সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুত রয়েছে এবং এই ধরনের অবৈধ কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

চট্টগ্রামে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার: অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৮:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬