ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে মাটি চুরি ও অবৈধ মৎস্য চাষ: আ.লীগ নেতার কারাদণ্ড ও জরিমানা

বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক খনন করা আদর্শ গ্রাম খালের মাটি চুরি এবং মাটি কেটে অবৈধভাবে মৎস্য চাষ করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম শফিকুর রহমান।

সোমবার (২৯ মার্চ) গভীর রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন এবং অর্থদণ্ড আদায় করেন। বাঁশখালী থানা পুলিশ এই অভিযানে সার্বিক সহযোগিতা করে।

অভিযোগ রয়েছে, ওই আওয়ামী লীগ নেতা খালের স্বাভাবিক গতিপথ বন্ধ করে এক্সক্যাভেটরের মাধ্যমে মাটি উত্তোলন করে একটি অবৈধ মৎস্য প্রকল্প তৈরি করেছেন। দণ্ডপ্রাপ্ত শফিকুর রহমান (৫০) বৈলছড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের চেচুরিয়া এলাকার বাসিন্দা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানিয়েছেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

বাঁশখালীতে মাটি চুরি ও অবৈধ মৎস্য চাষ: আ.লীগ নেতার কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০২:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬