ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঢাকায় যুবলীগ নেতা, কুমিল্লায় নিজেকে বিএনপি দাবি: নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিজেকে ‘খাঁটি বিএনপি’ বলে দাবি করে আওয়ামী লীগের প্রভাবশালী যুবলীগ নেতা আখতারুজ্জামান রিপন নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। তার এই দাবি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে এবং রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাসিন্দা ইঞ্জিনিয়ার রিপন, যিনি স্থানীয় বিএনপির কোনো পদ-পদবিতে নেই, তার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠতার প্রমাণ রয়েছে। এছাড়া, ২০২৪ সালের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রতীক চেয়ে ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচন করেন, যেখানে তিনি পরাজিত হন।

রিপন দাবি করেছেন যে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন, কিন্তু কুমিল্লার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার তার জয় ছিনিয়ে নিয়ে আব্দুল হাই বাবলুকে উপজেলা চেয়ারম্যান বানান।

রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান রিপন বলেন, তিনি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত নন এবং তিনি একজন ব্যবসায়ী। ব্যবসা করার সুবাদে অতীতে তিনি আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করেছেন। ঢাকায় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের সাথে রাজনীতি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি উনার অফিসে বিভিন্ন কাজের জন্য গিয়েছেন, কিন্তু যুবলীগের কমিটির রাজনীতি করেন না। তিনি আরও জানান, ১৯৯৪ সালে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গত ১৭ বছর কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগ নেই। ২০১৩ সালে তিনি সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে বিএনপির একটি অফিস উদ্বোধন করেছিলেন।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী বলেন, দলের নীতি অনুযায়ী যারা অতীতে দলের পদ-পদবিতে ছিলেন এবং দলের জন্য কাজ করেছেন, তাদের মূল্যায়ন হলে তিনি তা মেনে নেবেন। কিন্তু বিগত ১৭ বছরে যারা মিছিল-মিটিংয়ে ছিলেন না, আন্দোলনের মাঠে পাওয়া যায়নি এবং বিপদের সময়ে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন, তাদের দাবিকে তিনি মানতে নারাজ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

ঢাকায় যুবলীগ নেতা, কুমিল্লায় নিজেকে বিএনপি দাবি: নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ

আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬