ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

খুলনা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদের সব কটিতেই জয়লাভ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এই বিজয়ের মাধ্যমে আইনজীবী মহলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে দলটি।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু। ২৯ মার্চ, রবিবার রাতে ভোট গণনার পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সমিতির মিলনায়তনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

শেখ আব্দুল আজিজ জানান, মোট ১ হাজার ২০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হলেন—সহসভাপতি পদে মহসিন চৌধুরী (৪২০ ভোট) ও মোশারফ হোসেন (৪০৫ ভোট), যুগ্ম সম্পাদক পদে এম এম তৌহিদুজ্জামান (৪৬০ ভোট), লাইব্রেরি সম্পাদক পদে জয়দেব কুমার সরকার (৪৮৫ ভোট), এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা (৪৯৮ ভোট)।

কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—শেখ সোহান ইসলাম (৬০২ ভোট), শাজাহান ঠাকুর (৫৭৬ ভোট), নারায়ণ কুমার মন্ডল (৫২১ ভোট), আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা (৫১১ ভোট), শাকিরা ফেরদৌস রিমি (৪৯২ ভোট), মোহাম্মদ আশিকুজ্জামান (৪৬৯ ভোট) এবং স্বর্ণালী দাস (৪৪৭ ভোট)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

আপডেট সময় : ১১:৪০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬