ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান: অস্ত্র, গুলি ও ‘এআরএ’ ইউনিফর্ম উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৮ ইস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১৫। গতকাল রোববার (২৯ মার্চ) ভোররাতে পরিচালিত এই অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র ও একটি সশস্ত্র গোষ্ঠীর ইউনিফর্ম জব্দ করা হয়।

র‍্যাব-১৫-এর সিপিসি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর আনুমানিক ৩টার দিকে ক্যাম্প-০৮ ইস্টের বি/৬৬ ব্লকে অভিযান চালায়। এ সময় ‘এআরএ’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়েরের ব্যবহৃত একটি সেল্টারে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে ওই সেল্টার থেকে একটি পিস্তল, পিস্তলের দুই রাউন্ড গুলি, একটি পাইপগান, পাইপগানের দুই রাউন্ড গুলি, আনুমানিক পাঁচ থেকে সাত জোড়া ‘এআরএ’ গ্রুপের ইউনিফর্ম, কয়েকটি হেলমেট এবং হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক এ বিষয়ে নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান: অস্ত্র, গুলি ও ‘এআরএ’ ইউনিফর্ম উদ্ধার

আপডেট সময় : ১০:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬