ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে মার্কেটজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থিত হক মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের ধারণা, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে ১১টার দিকে।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি জুতার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে প্রচুর পরিমাণে জুতা মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও দোকানের কর্মচারীরা কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হন, তবে দোকানের ভেতরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মার্কেটের আশপাশের প্রায় ৮ থেকে ১০টি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ গণমাধ্যমকে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। তবে বিস্তারিত কারণ ফায়ার সার্ভিস তদন্ত করে জানাবে। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

সুনামগঞ্জে মার্কেটজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৩:২১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬