ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাং লিডারসহ দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মো. নীরব (২৬) নামে এক কিশোর গ্যাং নেতা ও মাদক কারবারি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে।

রবিবার দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারে এই ঘটনা ঘটে। নিহত নীরব ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল গনির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নীরব এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং দখলবাজির মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি মাদক ব্যবসা এবং একটি কিশোর গ্যাংয়েরও নেতৃত্ব দিতেন। কিছুদিন আগে মাদক সংক্রান্ত একটি বিরোধের জেরে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সাথে নীরবের বিবাদ তৈরি হয়।

এই বিরোধের জের ধরে রবিবার সকাল ১০টার দিকে নীরব তার তিন সহযোগীকে নিয়ে রুবেল মাঝির উপর হামলা চালান। এ সময় রুবেলের অনুসারীরা ছুরিকাঘাতে আহত হন। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে দুপুর ১২টার দিকে নীরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেলের বাড়ির সামনে গেলে রুবেলের লোকজন নীরবকে আটক করে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যা ৬টার দিকে নীরব মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

নোয়াখালীতে কিশোর গ্যাং লিডারসহ দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০১:১৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬