ঈদুল ফিতরের ছুটি শেষে গতকাল রাতে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঈদ উদযাপনের পর জাপানে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষ করে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর আজ তিনি বিসিবি কার্যালয়ে এসে অফিস করেছেন এবং ক্রিকেটারদের অনুশীলন পরিদর্শন করেছেন।
দুপুর আড়াইটার দিকে বিসিবিতে পৌঁছান আমিনুল ইসলাম বুলবুল। সে সময় মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের খেলোয়াড়দের ক্যাম্প চলছিল। বিসিবিতে এসে তিনি সরাসরি মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের অনুশীলন পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কোচ ফিল সিমন্সের সঙ্গেও আলোচনা করেন।
দেশে ফেরার আগে বিসিবি সভাপতিকে ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তার একক সিদ্ধান্তে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির বিরুদ্ধে বিসিবি বিবৃতি দেয়। এছাড়াও, একক সিদ্ধান্তে পদ থেকে সরিয়ে দেওয়ায় বিসিবি পরিচালক আমজাদ হোসেন পদত্যাগ করেন।
রিপোর্টারের নাম 

























