ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

তেল পাম্পে বিশৃঙ্খলা: লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে আহত ৩, পাম্প বন্ধ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের সময় লাইনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে তেল সংগ্রহের সময় কে আগে দাঁড়াবে তা নিয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রোববার বিকেলে পাম্পটিতে মোটরসাইকেলের একটি দীর্ঘ সারি তৈরি হয়েছিল। এ সময় হঠাৎ করে একজন যুবক লাইন ভেঙে আগে তেল নিতে চাইলে পেছনে থাকা আরেকজন গ্রাহক এর প্রতিবাদ করেন। এই ঘটনার জের ধরে দুই যুবকের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই উভয় পক্ষের আরও অনেকে ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের দফায় দফায় সংঘর্ষের কারণে পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ গ্রাহকদের সরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের মধ্যকার এই অভ্যন্তরীণ বিবাদের কারণে দীর্ঘ সময় ধরে তেল বিক্রি বন্ধ রাখতে হয়েছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, লাইনে দাঁড়ানো নিয়ে গ্রাহকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

তেল পাম্পে বিশৃঙ্খলা: লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে আহত ৩, পাম্প বন্ধ

আপডেট সময় : ১১:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬