ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

থাইল্যান্ডে স্বর্ণজয়ী আর্চারি দলকে সংবর্ধনা

এশিয়া আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড বিভাগে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ পুরুষ আর্চারি দল। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভিয়েতনামকে হারিয়ে তারা এই গৌরব অর্জন করে।

আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণজয়ী দলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘এশিয়া কাপের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ভিয়েতনামের মতো শক্তিশালী দলকে হারিয়ে স্বর্ণ জয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক বিশাল অর্জন। আমি বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য এনে দেবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও উজ্জ্বল করবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

থাইল্যান্ডে স্বর্ণজয়ী আর্চারি দলকে সংবর্ধনা

আপডেট সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬