ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব পালনে শিক্ষামন্ত্রীর আহ্বান

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, শিক্ষকরা হলেন জাতির ভবিষ্যৎ কারিগর, যারা আগামী প্রজন্মকে গড়ে তোলেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে সেই মেরুদণ্ডকে সুদৃঢ় রাখার দায়িত্ব শিক্ষকদেরই। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষকদের তাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।

রোববার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গঠনের যে জাতীয় অঙ্গীকার, তা অর্জনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষকদের প্রতি তাদের শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো মনে করে গড়ে তোলার পরামর্শ দেন।

শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার কিছু কাঠামোগত সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো পাবলিক পরীক্ষাগুলো পরবর্তী বছরের এপ্রিল ও জুন মাসে নিয়ে থাকে, যা সংস্কার করা প্রয়োজন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের তাদের সুপারিশ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশনা দেন মন্ত্রী, যাতে ভবিষ্যৎ প্রশিক্ষণ কার্যক্রম আরও উন্নত করা যায়। শিক্ষকদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতেই একটি কার্যকর ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষা খাতকে ‘ইবাদতখানা’ হিসেবে আখ্যায়িত করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জিত প্রতিটি ভালো ফলাফল শিক্ষককে দীর্ঘ মেয়াদে উপকৃত করে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষকদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। দেশের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সম্মিলিত ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অতীতের সীমাবদ্ধতা পেছনে ফেলে সকলকে আগামীর উন্নত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিআইএন থাকলেও রিটার্ন জমা দেননি ৭৮ লাখ মানুষ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এনবিআরের

শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব পালনে শিক্ষামন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ১০:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬