ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানিয়ে মেজর লিগ ক্রিকেটে অশ্বিন

ভারতের কিংবদন্তি অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এখন বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের পারদর্শিতা দেখাচ্ছেন। মাস দুয়েক আগে বিগব্যাশে খেলার পর এবার তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (MLC)। এই টুর্নামেন্টের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নস আনুষ্ঠানিকভাবে তাদের দলে অশ্বিনের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া মেজর লিগ ক্রিকেটের এই আসরে প্রথমবারের মতো কোনো ভারতীয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। আইপিএলের আদলে আয়োজিত এই লিগে অশ্বিনের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে পেয়ে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস উচ্ছ্বসিত। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অশ্বিন আমাদের দলের জন্য এক অমূল্য সম্পদ হবেন। মাঠের বাইরে তার নেতৃত্বগুণ আমাদের অনেক সাহায্য করবে।’

সান ফ্রান্সিসকো ইউনিকর্নসে যোগ দিয়ে রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘আমার প্রধান লক্ষ্য থাকবে দলের হয়ে ম্যাচ জেতা এবং শিরোপা অর্জনে সহায়তা করা। আমি সমর্থকদের জন্য স্মরণীয় কিছু ম্যাচ উপহার দিতে চাই।’ ভারতের হয়ে তিনি ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৭২ উইকেট লাভ করেছেন। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৩৩ ম্যাচে শিকার ৩১৭ উইকেট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানিয়ে মেজর লিগ ক্রিকেটে অশ্বিন

আপডেট সময় : ১০:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬