ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

জেন-জি-রা বাহাত্তরের সংবিধান চান না, চান জবাব: হান্নান মাসউদ

নতুন প্রজন্মের (জেন-জি) প্রতিনিধিরা বাহাত্তরের সংবিধান চান না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সদস্য আবদুল হান্নান মাসউদ। নিজেকে জেন-জি-র অংশ এবং জুলাই আন্দোলনের অগ্রভাগের সৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি যদি জিজ্ঞাসা করেন জেন-জি-রা কী চায়? তারা বাহাত্তরের সংবিধান আর চায় না। তারা এটাই চায়, স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়েও কেন তারা ভোটাধিকার পেল না, তার জবাব চায়।’

তিনি বলেন, ‘আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, নতুন পতাকা, মানচিত্র ও সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষ ৭১ সালে রক্ত দিয়ে আমাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। কিন্তু আমরা কি নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা তা পাইনি।’

রোববার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নিজের নির্বাচনী এলাকা হাতিয়ার নদীভাঙন নিয়েও তিনি কথা বলেন এবং নির্বাচনের সময় নিজের গাড়ি বহরে হামলার ঘটনা উল্লেখ করেন। তিনি সরকার দলীয় এমপিদের উদ্দেশ্য করে বলেন, ‘আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।’ তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনাও বর্ণনা করেন।

গণভোটের পক্ষে প্রধানমন্ত্রীর প্রচারণার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে কেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা নব্বইয়ের গণঅভ্যুত্থানের কথা ভুলে যাইনি। কিন্তু এরপর ১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচন কারা আয়োজন করেছিল? আজকে আবার সে ব্যবস্থায় নিয়ে যাচ্ছেন। আরেকবার মাগুরার উপনির্বাচন আয়োজন হবে না, তার নিশ্চয়তা কে দেবেন?’

নির্বাচনী প্রচারের সময় হামলার শিকার হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পরেও তিনি হামলার শিকার হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, ‘তারা কারা? ওরা তো তারাই যাদের হাতে বিএনপি দলীয় নেতাকর্মীদের রক্ত লেগে আছে। এ বিশ্বাসঘাতকতা রাষ্ট্র সইবে না। বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হবে আবার। আপনাদের ভাইদের খুনিদের পুনর্বাসন করে আমাদের ওপর লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে এক সাংগঠনিক সম্পাদককে অস্ত্রসহ আমাদের লোকদের ওপর হামলা করতে পাঠিয়েছেন।’

নির্বাচনের পর শাপলা ফুল প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তুলে হান্নান মাসউদ বলেন, ৪২ দিন পার হলেও ডিএনএ প্রতিবেদন আসেনি। মামলা নিতে তিনদিন দেরি হয়েছে। সিভিল সার্জনের প্রতিবেদন দিলেও ভুক্তভোগী নারী জানে না সেখানে কী এসেছে। এই ভয়াবহ পরিস্থিতি কারা তৈরি করেছে?

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিআইএন থাকলেও রিটার্ন জমা দেননি ৭৮ লাখ মানুষ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এনবিআরের

জেন-জি-রা বাহাত্তরের সংবিধান চান না, চান জবাব: হান্নান মাসউদ

আপডেট সময় : ১০:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬