ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মুখের হাড় ভাঙায় কাউন্টি মৌসুম শুরু করতে পারছেন না বেন স্টোকস

ফেব্রুয়ারিতে অনুশীলনের সময় এক নেট বোলারের বলে মুখে আঘাত পেয়েছিলেন বেন স্টোকস। পরবর্তীতে জানা যায়, তার মুখের হাড় ভেঙে গেছে। এই ইনজুরির কারণে তিনি কাউন্টি মৌসুমের শুরুতেও মাঠে নামতে পারবেন না। তার কাউন্টি দল ডারহাম এই তথ্য নিশ্চিত করেছে।

সর্বশেষ অ্যাশেজ সিরিজের পর থেকে বেন স্টোকস আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তিনি কাউন্টি মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নেট অনুশীলনে ব্যাটিং করার সময় তিনি ইনজুরিতে পড়েন। এই ইনজুরির কারণে তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী মে মাসে আবার মাঠে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এই বছর ইংল্যান্ডের ক্রিকেট মৌসুম কাউন্টি ম্যাচ দিয়ে শুরু হবে। আগামী ৪ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ড তাদের ঘরের মাঠে মৌসুম শুরু করবে। এর আগে, ইনজুরি থেকে সেরে উঠে কাউন্টি ক্রিকেটের মাধ্যমে মাঠে ফিরবেন স্টোকস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

মুখের হাড় ভাঙায় কাউন্টি মৌসুম শুরু করতে পারছেন না বেন স্টোকস

আপডেট সময় : ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬