ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আজকের ক্রীড়াঙ্গনে যেসব ম্যাচ উপভোগ করবেন দর্শক

ক্রিকেটপ্রেমীদের জন্য আজ রয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর দুটি জমজমাট লড়াই। বেলা সাড়ে তিনটায় হায়দরাবাদ কিংসমেন মুখোমুখি হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও ট্যাপম্যাড। রাতের দ্বিতীয় ম্যাচে, রাত ৮টায় লড়বে লাহোর কালান্দার্স ও করাচি কিংস, যা একই চ্যানেলে দেখা যাবে।

এদিকে, নারী ওয়ানডে সিরিজে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সকাল ৭টায় শুরু হওয়া প্রথম ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ও সনি লাইভ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার নারী ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১২টায়, যা দেখা যাবে ফ্যানকোডে।

ফুটবল অনুরাগীদের জন্য আজ রয়েছে কয়েকটি প্রীতি ম্যাচ। সকাল ৭টায় মেক্সিকো খেলবে পর্তুগালের বিপক্ষে। সন্ধ্যা ৭টায় মাঠে নামবে লিথুনিয়া ও জর্জিয়া, একই সময়ে আর্মেনিয়া লড়বে বেলারুশের সঙ্গে। রাত ১টায় কলম্বিয়া খেলবে ফ্রান্সের বিরুদ্ধে এবং মার্টিনিক মুখোমুখি হবে এল সালভাদরের। এই ম্যাচগুলো দেখা যাবে ওয়ানফুটবল ও ইউটিউবে।

এছাড়াও, উইমেনস সুপার লিগে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় চেলসি খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে, এবং রাত ৮টায় লেস্টার সিটি মুখোমুখি হবে ব্রাইটনের। এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হবে ফ্যানকোড ও ইউটিউবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

আজকের ক্রীড়াঙ্গনে যেসব ম্যাচ উপভোগ করবেন দর্শক

আপডেট সময় : ০৭:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬