ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সিঙ্গাপুর ম্যাচে রাকিব-তপুর অভাব অনুভব করবে বাংলাদেশ

আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। সিঙ্গাপুরে পৌঁছে ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছে দল। তবে এই ম্যাচে বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, রাকিব হোসেন ও তপু বর্মণ, কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না। হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একটি গোল করেছিলেন রাকিব।

বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার শেখ মোরসালিন জানিয়েছেন যে, রাকিব এবং তপুর অনুপস্থিতি দলের জন্য একটি বড় ধাক্কা। তিনি বলেন, ‘তারা থাকলে খুবই ভালো হতো।’ তবে, সিঙ্গাপুর ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মোরসালিন আরও বলেন, ‘এবার যদি আমরা এই ম্যাচটা ভালোভাবে জিততে পারি তাহলে আমরা গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ করতে পারব। আমরা এটাই চাই যে, ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মানসিকভাবে প্রস্তুত যে, যেভাবেই হোক আমাদের জিতে বের হতে হবে, এটাই আমাদের লক্ষ্য।’

সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছিল। এই হার প্রসঙ্গে মোরসালিন বলেন, ‘আমরা ভিয়েতনামে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি এবং ম্যাচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি।’ তিনি আরও যোগ করেন, ‘এখন আমরা চেষ্টা করব, ওই ম্যাচ থেকে যে ভুল-ত্রুটি ছিল সেগুলো শিখে আমরা এই ম্যাচে কাজে লাগাতে পারি। আমাদের মূল লক্ষ্য এখন এই ম্যাচটি জেতা।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

সিঙ্গাপুর ম্যাচে রাকিব-তপুর অভাব অনুভব করবে বাংলাদেশ

আপডেট সময় : ১০:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬