দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট মোকাবিলায় এবং সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাঙামাটিতে অবস্থিত পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শনিবার সকালে রাঙামাটির মহসিন পেট্রোল পাম্পে তেল সরবরাহের খবর শুনে শত শত ক্রেতা ভিড় জমায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। এরপর রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদরের নির্দেশনায় পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল ও তেলের বোতল নিয়ে ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদর জানিয়েছেন, জেলা প্রশাসক নাজমা আশরাফীর নির্দেশনা অনুযায়ী জেলার প্রতিটি পেট্রোল পাম্পে সেনাবাহিনী মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, কেউ যেন তেল মজুত করে বা কালো বাজারে বিক্রি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে প্রশাসন সজাগ রয়েছে।
রিপোর্টারের নাম 

























