ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখকে সামনে রেখে রেকর্ড দামে ইলিশ বিক্রি: দাম ছাড়ালো ৭,৫০০ টাকা

পহেলা বৈশাখকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ইলিশের বাজার অগ্নিমূল্য ধারণ করেছে। শনিবার (২৮ মার্চ) সকালে এক কেজি সাতশত পঁয়ষট্টি গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে, যা মণপ্রতি ১ লাখ ৭০ হাজার টাকা।

পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি তোলার পর স্থানীয় পাইকারদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। একাধিক ব্যবসায়ী খোলা ডাকে অংশ নেন। অবশেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিস ব্যবসায়ী আলহাজ জাকির হোসেন মাছটি ক্রয় করেন।

পাথরঘাটা মৎস্য বন্দরের ব্যবসায়ী ইমরান হোসেন জানান, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ খুবই কম। সাগরে তেমন মাছ ধরা পড়ছে না। বলেশ্বর নদীতে ধরা পড়া এই বড় ইলিশটি তাই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তিনি আরও বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বড় ইলিশের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম অনেক বেড়েছে। একইসাথে ছোট আকারের জাটকা ইলিশও প্রতি মণ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা আলহাজ জাকির হোসেন বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে বড় ইলিশের চাহিদা বেশি থাকায় তিনি সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেছেন। এটি ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে এবং সেখানে আরও ভালো দামে বিক্রি হবে বলে তিনি আশা করছেন।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানিয়েছেন, আগামী মাসে মাছের প্রজনন ও বৃদ্ধি নিশ্চিত করার জন্য সরকার গভীর সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করবে। এই নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করা হলে ভবিষ্যতে সমুদ্র ও নদীতে এ ধরনের বড় আকারের মাছ আরও বেশি পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

পহেলা বৈশাখকে সামনে রেখে রেকর্ড দামে ইলিশ বিক্রি: দাম ছাড়ালো ৭,৫০০ টাকা

আপডেট সময় : ০৭:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬