ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার গলফ কিংবদন্তি টাইগার উডস

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে গ্রেপ্তার হয়েছেন বিশ্বখ্যাত গলফ কিংবদন্তি টাইগার উডস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার্টিন কাউন্টির শেরিফ অফিস এই তথ্য নিশ্চিত করেছে। দ্য অ্যাথলেটিক-এর বরাতে এই খবর জানা গেছে।

শেরিফ জন বাডেনসিয়েক জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার দুপুরে সাউথ বিচ রোডে নিজের ল্যান্ড রোভার গাড়ি চালানোর সময় উডস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। একটি প্রেশার ক্লিনার বহনকারী ওই ট্রাকটি ড্রাইভওয়েতে ঢোকার জন্য ধীরগতিতে চলছিল। এ সময় সংঘর্ষে উডসের গাড়ি উল্টে গিয়ে রাস্তার ওপর কিছু দূর পর্যন্ত পিছলে যায়। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি।

দুর্ঘটনার পর গাড়ির পাশের জানালা দিয়ে বেরিয়ে আসেন ১৫টি মেজর জেতা এই তারকা। প্রায় এক ঘণ্টা পর তাকে হেফাজতে নেওয়া হয়। অভিযোগ হিসেবে সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটানো এবং আইনানুগ পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ফ্লোরিডার আইন অনুযায়ী, তাকে অন্তত আট ঘণ্টা হেফাজতে রাখা হয়।

তদন্তকারীরা জানান, ঘটনাস্থলে উডসের আচরণে মাদকাসক্তির লক্ষণ পাওয়া গেছে এবং তার ওপর একাধিক পরীক্ষা চালানো হয়েছে। তিনি নিজের আগের অস্ত্রোপচার ও শারীরিক সমস্যার কথাও উল্লেখ করেছেন। পরবর্তীতে ব্রেথঅ্যানালাইজার পরীক্ষায় অ্যালকোহলের কোনো প্রমাণ মেলেনি। তবে তিনি প্রস্রাব পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান। তদন্তকারীদের ধারণা, অ্যালকোহল নয়, বরং কোনো ওষুধ বা মাদকের প্রভাবে তিনি গাড়ি চালাচ্ছিলেন। যদিও তার গাড়িতে কোনো নিষিদ্ধ পদার্থ পাওয়া যায়নি।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে উডসের ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেছেন, দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমার খুব খারাপ লাগছে। যতটুকু জানি, একটি দুর্ঘটনা ঘটেছে। তিনি আমার খুব কাছের বন্ধু, একইসঙ্গে অসাধারণ একজন মানুষ।’

উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন উডস। তখন তিনি ব্যথানাশক ওষুধের প্রভাবে গাড়ি চালানোর কথা স্বীকার করেন। এছাড়া ২০২১ সালে লস অ্যাঞ্জেলসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি, যার পর দীর্ঘ সময় ধরে চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে প্রতিযোগিতামূলক গলফে কম সক্রিয় থাকলেও পিজিএ ট্যুরের ‘ফিউচার কম্পিটিশন কমিটি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন টাইগার উডস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রিল্যান্সারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাংলাদেশে পেপাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার গলফ কিংবদন্তি টাইগার উডস

আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬