ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ড সিরিজে বড় পরিবর্তন আসছে না: প্রধান নির্বাচক

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ক্রিকেট সিরিজে দলে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত নির্বাচক প্যানেলের সদস্য হাসিবুল হোসেন শান্ত। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্রিকেটাররা এখন প্রস্তুতি নিচ্ছেন।

জাতীয় দলের ক্যাম্প আজ থেকে শুরু হয়েছে, যেখানে তিন ফরম্যাটের ক্রিকেটারদের ডাকা হয়েছে। আসন্ন সিরিজে ওয়ানডে সিরিজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয় না, নিউজিল্যান্ড সিরিজে পরিবর্তন আসবে। হয়তো এক-দুটি জায়গা নিয়ে চিন্তাভাবনা হতে পারে। তবে পরিবর্তন আসবে না বলেই আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে নির্বাচক প্যানেলের বাকি সদস্যদের ওপর। নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে কথা বলার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। শান্ত আশা প্রকাশ করেন যে, ‘উইনিং কম্বিনেশন’ ভাঙার কোনো প্রয়োজন হবে না।

গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের পর হাবিবুল বাশার সুমনের প্যানেলে শান্ত সদস্য হিসেবে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘সব সময় তো চাওয়া থাকে সেরা দল বানানোর। এখনো এর ব্যতিক্রম নয়। এখন দল যেভাবে আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

উল্লেখ্য, আগের নির্বাচক প্যানেলের কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছিল, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শামীম পাটোয়ারিকে দলে না রাখায় অধিনায়ক লিটন দাস প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। শান্ত জানান, এই ধরনের বিষয়গুলো প্রধান নির্বাচকই দেখবেন এবং তিনি আশা করেন হাবিবুল বাশার সুমন সবকিছু ভালোভাবে সামলাতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রিল্যান্সারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাংলাদেশে পেপাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ড সিরিজে বড় পরিবর্তন আসছে না: প্রধান নির্বাচক

আপডেট সময় : ০৯:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬