ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিসিবি নির্বাচন: তদন্ত কমিটির রিপোর্টের ফল নিয়ে বিসিবির সহ-সভাপতির সংশয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে, এই তদন্ত কমিটির রিপোর্টের ওপর কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভালোভাবে নেবে না—এমন বার্তা দিয়েছে বিসিবি। অভিযোগ রয়েছে, এই বিবৃতিটি বোর্ডের কোনো পরিচালকের সঙ্গে আলোচনা না করেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একক সিদ্ধান্তে দিয়েছেন।

আজ (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। বিসিবির দেওয়া এই বিবৃতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে যে চিঠিটা গেছে, সেটা বোর্ড সভাপতির এখতিয়ারে আছে। তিনি বলতেই পারেন। এ নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই।’

অনিয়মের অভিযোগে গঠিত হওয়া এই তদন্ত কমিটির প্রতিবেদন থেকে কী ফল আসবে, সে বিষয়ে ফারুক আহমেদ স্পষ্টতই সংশয় প্রকাশ করেছেন। তার মতে, এ ধরনের বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা উচিত। তিনি বলেন, ‘এখান থেকে কী ফলাফল হবে, তা আমি জানি না। যারা দায়িত্বে আছেন, তারা বলবেন সব ঠিক হয়েছে, আর যারা নেই, তারা বলবেন সব দোষ হয়েছে। ভোটে কারচুপি হয় নির্বাচনে, জাতীয় নির্বাচনে। আমরা কাদের কাছে জানাবো? নির্বাচন কমিশনারের কাছে। নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বললে বিষয়টি পরিষ্কার হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

বিসিবি নির্বাচন: তদন্ত কমিটির রিপোর্টের ফল নিয়ে বিসিবির সহ-সভাপতির সংশয়

আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬