ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পদ্মায় বাসডুবিতে শোকাহত দেশ, ক্রিকেটারদেরও সমবেদনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজবাড়ির দৌলতদিয়া ফেরি ঘাটে ভয়াবহ বাসডুবির ঘটনায় প্রাণহানির ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনা ক্রিকেটারদেরও গভীরভাবে স্পর্শ করেছে। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সকালে যারা ঘর থেকে বের হয়েছিলেন, কেউই ভাবেননি এটাই শেষ যাত্রা…পদ্মার এই দুর্ঘটনা সত্যিই হৃদয় ভেঙে দেয়। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার শোকবার্তায় লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি—আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।’ আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয় এই ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, ‘কী মর্মান্তিক দুর্ঘটনা! আল্লাহপাক এই শহীদদের পরিবারকে শোক সহ‍্য করার ক্ষমতা দিক।’

সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ আরও অনেক ক্রিকেটার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুশফিকুর রহিম তার শোক বার্তায় বলেন, ‘বাস দুর্ঘটনার সেই ভিডিও দেখে নিজেকে খুব অসহায় লেগেছে। বুকভরা হাহাকার নিয়ে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে থাকার তৌফিক দিন, এটাই প্রার্থনা।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

পদ্মায় বাসডুবিতে শোকাহত দেশ, ক্রিকেটারদেরও সমবেদনা

আপডেট সময় : ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬