ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ভিয়েতনামের দাপট: প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একাদশে শক্তিশালী খেলোয়াড়দের দেখে সমর্থকরা প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের আশা করলেও, প্রথমার্ধেই ভিয়েতনাম বাংলাদেশের জালে তিনবার বল জড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে, ৩-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভিয়েতনাম। অষ্টম মিনিটেই তারা প্রথম গোল করে এগিয়ে যায়। তুয়ান হাই সতীর্থের পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। এরপর ১৭তম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ এনগুয়েন হোয়াংয়ের একটি জোরালো ভলি রুখে দিয়ে দলকে রক্ষা করলেও, মাত্র এক মিনিট পরেই আবারও গোল হজম করতে হয়।

১৮তম মিনিটে দো দুই মাহন একটি সেট পিস থেকে শ্রাবণকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষের দিকে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। ৩৮তম মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে ঢুকে পড়েন এবং তারিক কাজীর ভুলের সুযোগ নিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন। ভিয়েতনামের আক্রমণাত্মক ফুটবলের মুখে বাংলাদেশের রক্ষণভাগ ছিল অনেকটাই দিশেহারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

ভিয়েতনামের দাপট: প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬