ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

স্বাধীনতা দিবসে প্রাক্তন ক্রিকেটারদের প্রীতি ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন প্রশংসা কুড়ানো কর্মকাণ্ডের মাঝে এবার এক নতুন চমক দেখিয়েছেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনি আকস্মিকভাবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন। আজ বিকাল সাড়ে ৩টার দিকে তিনি সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন।

প্রীতি ম্যাচটি লাল দল ও সবুজ দল নামে দুটি ভাগে বিভক্ত সাবেক ফুটবলারদের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলোয়াড়রা মাঠে উপস্থিত হয়ে খেলা শুরুর অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি সকলকে অবাক করে দেয়। তাঁর সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভিআইপি গেট দিয়ে সরাসরি মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং হ্যান্ডশেক করেন। এরপর তিনি স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাক ধরে পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং পরবর্তীতে ভিআইপি লাউঞ্জে গিয়ে খেলা উপভোগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

স্বাধীনতা দিবসে প্রাক্তন ক্রিকেটারদের প্রীতি ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি

আপডেট সময় : ০৫:০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬