ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে আজ ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফুটবল দল আজ একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে। এটি তাদের আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ।

ফিফা র‍্যাংকিংয়ে ভিয়েতনাম ১০৩ নম্বরে থাকলেও বাংলাদেশ ১৮১ নম্বরে অবস্থান করছে। র‍্যাংকিংয়ের এই বিশাল ব্যবধান (৭৮ ধাপ) এবং পূর্ববর্তী পরিসংখ্যান অনুযায়ী ভিয়েতনাম সব দিক থেকেই এগিয়ে। এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল দল দুটি। ২০০১ সালের ৮ ফেব্রুয়ারি বিশ্বকাপ বাছাইপর্বে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল, যেখানে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গোলপোস্ট সামলেছিলেন।

তবে একই বছরের ১৫ ফেব্রুয়ারি ফিরতি ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হেরেছিল ভিয়েতনামের কাছে। এরপরও লাল-সবুজ জার্সিধারীরা মাঠে প্রতিদ্বন্দ্বিতা গড়তে বদ্ধপরিকর। দলের অন্যতম তারকা ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে ভিয়েতনাম কোচ কিম সাং-সিকও কিছুটা চিন্তিত বলে জানা গেছে।

বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা ম্যাচের গুরুত্ব তুলে ধরে বলেছেন, “আমাদের প্রধান লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন অফিসিয়াল ম্যাচ। ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।” প্রতিপক্ষ ভিয়েতনাম সম্পর্কে তিনি বলেন, “জুয়ান সন এবং ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় হোয়াং হেনের উপস্থিতির কারণে ভিয়েতনাম একটি শক্তিশালী দল। আমরা তাদের সেরা দলের মুখোমুখি হওয়ার প্রত্যাশা করছি।”

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও ম্যাচটিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এটি একটি কঠিন ম্যাচ হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে বলে আমরা বিশ্বাস করি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে আজ ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ

আপডেট সময় : ০২:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬