ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, ৫ শর্ত দিল ইরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের দেওয়া নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধ শেষ হবে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ অবসানের জন্য ইরান পাঁচটি শর্ত দিয়েছে। শর্তগুলো হলো:

১. শত্রুপক্ষের সকল প্রকার আগ্রাসন ও গুপ্তহত্যা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

২. ভবিষ্যতে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না, তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

৩. যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ও প্রতিকার নিশ্চিত করতে হবে এবং সুস্পষ্টভাবে নির্ধারিত অর্থ প্রদান করতে হবে।

৪. অঞ্চলজুড়ে জড়িত সকল প্রতিরোধ গোষ্ঠীর জন্য এবং সকল রণাঙ্গনে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে হবে।

৫. হরমুজ প্রণালির ওপর কর্তৃত্ব প্রয়োগের ক্ষেত্রে ইরানের সার্বভৌম অধিকারের বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি ও নিশ্চয়তা প্রতিষ্ঠা করতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব দিয়েছিল। ইসলামাবাদে জ্যেষ্ঠ সূত্রগুলো আলজাজিরাকে নিশ্চিত করেছে যে, পাকিস্তান ওয়াশিংটনের সেই যুদ্ধবিরতির প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছে দিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, ৫ শর্ত দিল ইরান

আপডেট সময় : ০২:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬