ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে ওমান থেকে থাইল্যান্ডে সরলো এশিয়ান গেমস হকির বাছাই

ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠায় এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ভেন্যু ও সূচিতে বড় পরিবর্তন এসেছে। ওমানের মাসকাটে নির্ধারিত টুর্নামেন্টটি এখন থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। এশিয়ান হকি ফেডারেশনের পক্ষ থেকে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ভেন্যু পরিবর্তনের পাশাপাশি টুর্নামেন্টের সময়ও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চের পরিবর্তে বাছাই পর্বের খেলা শুরু হবে ২ এপ্রিল। সূচি পরিবর্তনের কারণে বাংলাদেশ জাতীয় দলের যাত্রার সময়ও পেছানো হয়েছে। ৩১ মার্চ থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে লাল-সবুজ প্রতিনিধিরা, যারা এর আগে ২৫ মার্চ ওমান যাওয়ার কথা ছিল।

এবারের টুর্নামেন্টে মোট ৯টি দল অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ৯ দলের মধ্যে সেরা চারটি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে। বাংলাদেশ দলের কোচ আশিকুজ্জামান জানিয়েছেন, দলের প্রস্তুতি সন্তোষজনক এবং তারা পূর্বের ন্যায় এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

মধ্যপ্রাচ্য সংকটে ওমান থেকে থাইল্যান্ডে সরলো এশিয়ান গেমস হকির বাছাই

আপডেট সময় : ১১:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬