ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর সৃষ্ট ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করছে দেশটির দমকল বাহিনী ও সেনাবাহিনী। বুধবার এই হামলার ফলে বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় বলে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়েছে।

কুয়েতের জেনারেল ফায়ার ফোর্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-ঘারিব জানান, ড্রোন হামলার পর বিস্ফোরিত অংশের আঘাতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে মোট চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েত সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড এবং তেল খাতের বিশেষায়িত অগ্নিনির্বাপক দলগুলো যৌথভাবে কাজ করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, আঞ্চলিক অস্থিরতার অংশ হিসেবে এ ধরনের নাশকতামূলক তৎপরতা চালানো হচ্ছে। এ পর্যন্ত কুয়েতে এ ধরনের অন্তত ৮২টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে, যা বিমানবন্দরের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

আপডেট সময় : ১১:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬