ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

হরমুজ প্রণালীতে সংকটের মাঝেই ইরান থেকে এলপিজি আমদানি শুরু করল ভারত

দীর্ঘ কয়েক বছর বিরতির পর আবারও ইরান থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি শুরু করেছে ভারত। হরমুজ প্রণালীতে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন নিষেধাজ্ঞার কড়াকড়ির মধ্যেই এই বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করার সুযোগ নিয়ে এই জ্বালানি আমদানি করা হচ্ছে।

২০১৯ সালে আন্তর্জাতিক চাপের মুখে ইরান থেকে তেল ও জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছিল ভারত। সম্প্রতি ‘অরোরা’ নামক একটি ট্যাঙ্কারে করে ইরানি এলপিজির একটি বড় চালান ভারতের মাঙ্গালোর বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই জ্বালানি ভারতের তিনটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান—ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের চাহিদা মেটাতে ব্যবহৃত হবে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা মোকাবিলায় ভারতের জন্য এই আমদানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহনে ঝুঁকি থাকায় ভারত বিকল্প উৎস এবং কৌশলগত মজুত নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

হরমুজ প্রণালীতে সংকটের মাঝেই ইরান থেকে এলপিজি আমদানি শুরু করল ভারত

আপডেট সময় : ০৯:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬