ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গোলাগুলির মধ্যে কোনো আলোচনা নয়, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর

ইসরায়েলের সাথে চলমান তীব্র উত্তেজনার মধ্যে কোনো ধরনের আপস বা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যুদ্ধের ময়দানে গোলাগুলির মধ্যে আলোচনায় বসা মানে হলো ‘জোরপূর্বক আত্মসমর্পণ করা’, যা হিজবুল্লাহ কখনোই করবে না। সম্প্রতি একটি টেলিভিশন ভাষণে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

নাইম কাসেম তার ভাষণে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা দীর্ঘমেয়াদী এবং ‘সীমাহীন’ লড়াই চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত। কোনো চাপের মুখে অধিকার আদায়ে তারা মাঠ ছাড়বে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, দলটির সামরিক কার্যক্রমের ওপর বর্তমানে যে ধরনের বিধিনিষেধ বা সীমাবদ্ধতা রয়েছে, তা দ্রুত প্রত্যাহার করা উচিত। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

গোলাগুলির মধ্যে কোনো আলোচনা নয়, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর

আপডেট সময় : ০৯:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬