ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের চিকিৎসা ব্যবস্থার মধ্যে তৈরি হওয়া বিতর্ক অবশেষে স্তিমিত হয়েছে। বাম হাঁটুর ইনজুরি নিয়ে রিয়াল মাদ্রিদের চিকিৎসকদের করা ভুল রোগনির্ণয় বা ডায়াগনোসিস ফুটবল বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ফরাসি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মাদ্রিদে এমবাপ্পের ভুল হাঁটু পরীক্ষা করা হয়েছিল, যা তার ক্যারিয়ারের জন্য বিপজ্জনক হতে পারত।
২০২৫ সালের শেষ দিকে এমবাপ্পে তার বাম হাঁটুতে অস্বস্তি অনুভব করলে মাদ্রিদে পরীক্ষা করানো হয়। তবে সেই রিপোর্টে সন্তুষ্ট হতে না পেরে তিনি ফ্রান্সে বিশেষজ্ঞ চিকিৎসক বার্ট্রান্ড সনারি-কটেটের শরণাপন্ন হন। সেখানে ধরা পড়ে যে, আগের চিকিৎসা পদ্ধতিতে বড় ধরনের ত্রুটি ছিল। এই ঘটনার জেরে রিয়াল মাদ্রিদ তাদের মেডিকেল টিমে বড় ধরনের রদবদল আনতে বাধ্য হয় বলে জানা গেছে।
ফরাসি বিশেষজ্ঞ চিকিৎসক এমবাপ্পেকে কোনো অস্ত্রোপচার না করিয়ে কেবল ১৫ দিনের বিশেষ ব্যায়াম বা পেশি শক্তিশালীকরণ কর্মসূচির পরামর্শ দেন। এই প্রক্রিয়ায় দ্রুতই সুস্থ হয়ে ওঠেন তিনি। বর্তমানে ফরাসি জাতীয় দলের ক্যাম্পে থাকা এমবাপ্পে জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি ফিট এবং মানসিকভাবে স্বস্তিতে আছেন। আসন্ন ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে মাঠে দেখার অপেক্ষায় ভক্তরা।
রিপোর্টারের নাম 

























