ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ জয়ী দলকে অভিনন্দন প্রতিমন্ত্রীর, দলগত খেলার ওপর জোর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে জয়লাভের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে তিনি জয়ের পাশাপাশি দলগত পারফরম্যান্সের গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।

প্রতিমন্ত্রী তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় বলেন, ফুটবলে সাফল্য কেবল ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভর করে না, বরং দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার ওপরই বেশি নির্ভরশীল। তাঁর মতে, মাঠে খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় আরও উন্নত হওয়া প্রয়োজন।

তিনি উল্লেখ করেন যে, ম্যাচে ভালো খেলা সত্ত্বেও রোনানকে আরও বেশি সুযোগ দেওয়া যেত। তবে দলীয় কম্বিনেশন ও যোগাযোগের ক্ষেত্রে কিছু ঘাটতি ছিল বলেও তিনি মনে করেন। একই সঙ্গে, তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, তারা স্থানীয় বা প্রবাসী যে পরিচয়েরই হোক না কেন, জাতীয় দলের জার্সি পরলে সবাই সমানভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তাই একে অপরের ওপর আস্থা রেখে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের পতাকা ও দলের স্বার্থ যেন সবসময় ব্যক্তিগত অর্জনের ঊর্ধ্বে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে এই মানসিকতা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সাফ অনূর্ধ্ব-২০ জয়ী দলকে অভিনন্দন প্রতিমন্ত্রীর, দলগত খেলার ওপর জোর

আপডেট সময় : ১১:১৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬