ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফরাসি ফুটবলে নতুন যুগের হাতছানি: দেশমের স্থলাভিষিক্ত হচ্ছেন কিংবদন্তি জিদান

ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচিংয়ে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আসন্ন ফিফা বিশ্বকাপ শেষেই বর্তমান কোচ দিদিয়ের দেশমের বিদায় এবং তাঁর স্থলাভিষিক্ত হিসেবে কিংবদন্তি জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ৫৩ বছর বয়সী এই সাবেক তারকা কোচ ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে মৌখিকভাবে একটি সমঝোতায় পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের পরপরই ফরাসি ফুটবলে জিদান অধ্যায় শুরু হতে যাচ্ছে।

২০১২ সাল থেকে টানা এক দশকেরও বেশি সময় ধরে ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন দিদিয়ের দেশম। আগামী জুন মাসে বিশ্বকাপ শেষ হওয়ার পর তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য রেকর্ডধারী জিদানকে এবার জাতীয় দলের ডাগআউটে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতানো এবং ২০০৬ সালে দলকে ফাইনালে তোলা জিদান কোচ হিসেবেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। বর্তমানে তাঁর কোচিং স্টাফের পরিধি এবং আনুষঙ্গিক কারিগরি বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ফরাসি ফুটবলে নতুন যুগের হাতছানি: দেশমের স্থলাভিষিক্ত হচ্ছেন কিংবদন্তি জিদান

আপডেট সময় : ১১:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬