পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার দল পেয়েছেন। এই টুর্নামেন্টে অংশ নিতে সোমবার সকালে ঢাকা ছেড়েছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা। আজ সকালে রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।
রিশাদ হোসেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলবেন, অন্যদিকে তানজিদ হাসান তামিম পেশোয়ার জালমির জার্সিতে মাঠে নামবেন। এর আগে শরিফুল ইসলাম, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন এবং মোস্তাফিজুর রহমানও এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন। নিলামের শুরুতে নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন দল না পেলেও, পরবর্তীতে ৬০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে দুটি ফ্র্যাঞ্চাইজি তাদের দলে অন্তর্ভুক্ত করে।
তবে, ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান এবার পিএসএলে সবচেয়ে বেশি আলো কেড়েছেন। তিনি সরাসরি চুক্তিতে ছয় কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সের সঙ্গে যুক্ত হয়েছেন। মোস্তাফিজের সঙ্গে একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেন তিন কোটি পাকিস্তানি রুপিতে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলার চুক্তি করেছেন। এর আগে রিশাদ লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএল খেলেছেন।
রিপোর্টারের নাম 
























