ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভিয়েতনাম ক্যাম্পে যোগ দিলেন হামজা

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী ভিয়েতনামে চলমান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি হ্যানয়ে দলের সঙ্গে যুক্ত হন।

ক্লাবের ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের দু’দিন পর ভিয়েতনামে পৌঁছান হামজা। ইংল্যান্ড থেকে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হয়ে স্থানীয় সময় বিকেল চারটায় হ্যানয়ে অবতরণ করেন তিনি। জাতীয় দলের ম্যানেজার আমের খান বিমানবন্দর থেকে তাকে গ্রহণ করেন।

দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বিবেচনায় মঙ্গলবার বিকেলের অনুশীলনে হামজার মাঠে নামার সম্ভাবনা কম। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর দলটি সিঙ্গাপুরে যাবে, যেখানে ৩১ মার্চ আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচ শেষে দল ঢাকায় ফিরবে এবং হামজা নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ভিয়েতনাম ক্যাম্পে যোগ দিলেন হামজা

আপডেট সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬