ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

গুরুত্বপূর্ণ স্থানে মিলবে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

জনসাধারণের ডিজিটাল সেবা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। সোমবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ করা হবে। তিনি আরও বলেন, সংসদীয় এলাকায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী ধনবাড়ী উপজেলা ছাত্রদলের প্রয়াত সভাপতি শরীফ হোসেনের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল আজিজুর রহমান, যুবদল নেতা ফেরদৌস ফকির রতনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’, ‘ডিপ পাওয়ার’ সক্রিয়: সাবেক শিবির সভাপতি

গুরুত্বপূর্ণ স্থানে মিলবে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আপডেট সময় : ১০:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬