ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে সুযোগ পাওয়া ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ‘আলোকিত জীবননগর’

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া ২৩ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা অডিটোরিয়ামে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত জীবননগর’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠক ইমন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোর্তজা, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান এবং সহকারী অধ্যাপক আল হাসান মো. আব্দুস সালাম। বক্তারা মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একাগ্রতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। তারা নবীন শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশের উন্নয়ন ও আর্তমানবতার সেবায় কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আব্দুল আল মাবুদ শিহাব, সহযোগী অধ্যাপক সানজিদা পারভীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কৌশিক আহমেদ জনিসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা। বক্তারা উল্লেখ করেন, উচ্চশিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখান থেকেই নতুন আগামীর পথচলা শুরু হয়। উল্লেখ্য, ‘আলোকিত জীবননগর’ সংগঠনটি শিক্ষা ও সমাজসেবামূলক নানা কার্যক্রমের মাধ্যমে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে সুযোগ পাওয়া ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ‘আলোকিত জীবননগর’

আপডেট সময় : ১০:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬