ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

উখিয়ায় নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিরতার মুখে টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে ১০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সোমবার ভোরে নাফ নদী পেরিয়ে শাহপরীর দ্বীপ হয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। অনুপ্রবেশকারীদের মধ্যে সাতজনই শিশু এবং তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তারা উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

উখিয়া ক্যাম্পের স্থানীয় সূত্র জানিয়েছে, অনুপ্রবেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রাখাইন রাজ্যে দমন-পীড়ন অব্যাহত থাকায় প্রাণভয়ে অনেকেই বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তে জড়ো হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। গত ১৫ মাসে প্রায় ১ লাখ ৪৪ হাজারের বেশি রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, সীমান্তে নতুন করে লোক সমাগমের খবরটি অত্যন্ত উদ্বেগজনক। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করলেও দীর্ঘ ৯ বছরে একজনকেও স্থায়ীভাবে প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

উখিয়ায় নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপডেট সময় : ১০:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬