ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাজাভোগ শেষে চুনারুঘাট সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুই ভারতীয় নাগরিককে তাদের দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে সীমান্তের ১৯৬৬ এস-১ পিলারের কাছে বিজিবি, পুলিশ ও কারারক্ষীদের উপস্থিতিতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন পশ্চিম ত্রিপুরার বাসিন্দা অজিৎ বিশ্বাস ও সমীর দাশ। জানা গেছে, গত বছরের ১০ ডিসেম্বর অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরবর্তীতে আদালত তাদের ২৮ দিনের কারাদণ্ড প্রদান করলেও বিভিন্ন আইনি জটিলতার কারণে দীর্ঘ ১৬ মাস কারাভোগ শেষে তারা নিজ দেশে ফেরার সুযোগ পেলেন।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে চুনারুঘাট থানার প্রতিনিধি এবং বাল্লা বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক এবং বিএসএফ ও পুলিশের কর্মকর্তারা নিজ দেশের নাগরিকদের গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

সাজাভোগ শেষে চুনারুঘাট সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

আপডেট সময় : ১০:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬