ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

উজিরপুরে সরকারি ডব্লিউ বি ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক প্রজন্মের শিক্ষার্থীরা স্মৃতিচারণ ও আড্ডায় মেতে ওঠেন, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক আলী হোসেন সিকদার রূপক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলসহ বিশিষ্ট চিকিৎসক, আইনজীবী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতি বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল পরিচিতি সভা, দিকনির্দেশনামূলক আলোচনা এবং মধ্যাহ্নভোজ। দিনশেষে আগামী ঈদুল আজহার পর আরও বৃহৎ পরিসরে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রকৌশলী বি এম সাইফুল ইসলামসহ অন্যান্যদের সঞ্চালনায় এই মিলনমেলাটি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’, ‘ডিপ পাওয়ার’ সক্রিয়: সাবেক শিবির সভাপতি

উজিরপুরে সরকারি ডব্লিউ বি ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

আপডেট সময় : ১০:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬